ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে চলাচলরত অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও মতিনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অবৈধভাবে বাংলাদেশ থেকে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই ভারতীয় নাগরিকের নাম মিলান বর্মন (৫০)।
অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক
ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা
চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কের দুই পাশের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশের ঝোপঝাড় ও ঘন আগাছার কারণে অপরাধীরা বিভিন্ন সময় আত্মগোপন করে অপরাধ সংঘটনের সুযোগ পেতে পারে— এমন আশঙ্কা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
পাবনার চাটমোহর ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
আরও পড়ুন
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কনস্টেবলের, দৌড়ে বাঁচলেন এএসআই
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা