ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: আরটিভি

চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কের দুই পাশের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশের ঝোপঝাড় ও ঘন আগাছার কারণে অপরাধীরা বিভিন্ন সময় আত্মগোপন করে অপরাধ সংঘটনের সুযোগ পেতে পারে— এমন আশঙ্কা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের উদ্যোগে এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাস্তার দুই পাশের ঝোপঝাড়, লতাপাতা ও আগাছা পরিষ্কারের মাধ্যমে সড়কটিকে দৃশ্যমান ও চলাচলের উপযোগী করে তোলার কাজ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউপি সদস্য পরিমল সরকার, ছাত্রদল নেতা সাব্বির খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

উদ্যোক্তা ও স্থানীয় বক্তারা বলেন, সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় ও আগাছা থাকলে বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলায় পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এসব ঝোপঝাড় অপরাধীদের আত্মগোপনের সুযোগ করে দিতে পারে। তাই সড়কের দুই পাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এর ফলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে অপরাধ সংঘটনের ঝুঁকি কমাতেও সহায়ক হবে।

তারা আরও বলেন, শুধু বাচাঁইয়া এলাকাতেই নয়, পর্যায়ক্রমে কচুয়া-গৌরীপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। নিরাপদ সড়ক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণকে এ ধরনের সামাজিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত এ উদ্যোগের ধারাবাহিকতায় কচুয়া-গৌরীপুর সড়কে কমবে অপরাধের ঝুঁকি, বাড়বে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের স্বস্তি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
পাবনার চাটমোহর ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে
টানা বৃষ্টিতে বরিশালে ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার হেক্টর জমির ফসল
বরিশাল অঞ্চলে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৩০ হাজার ৪৩০ হেক্টর এবং অন্যান্য ফসল ১৮ হাজার ২৮৩ হেক্টর।
টানা বৃষ্টিতে বরিশালে ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার হেক্টর জমির ফসল
খুলনায় কাটা রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার
খুলনায় অভিযান চালিয়ে একটি কাটা রাইফেল, দুটি বন্দুকের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কামরান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনায় কাটা রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী