ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) আব্দুল মোতালেককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে কয়েকদিনের ছুটিতে বাবা-মায়ের কাছে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বেড়াতে যায় সে। পরে ২৫ জুন পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালী বেড়াতে যাওয়ার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি জানার পর বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে কিশোরীর মা ও বাসার মালিকের জেরার মুখে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে নিজের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন। পরে তাকে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।

ভুক্তভোগী শিশুর মা বলেন, গত ২২ মে আমার স্বামী আব্দুল মোতালেক নিজে গিয়ে মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এক মাস রাখার পর ২৫ জুন তাকে আবারও কাজের জায়গায় রেখে আসে। আমি জীবিকার তাগিদে চাকরির সুবাদে দিনের একটা বড় সময় বাইরে থাকতাম। এই সুযোগে ভাড়াবাড়িতে খালি বাসায় মেয়েকে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে।

এ ঘটনায় তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আব্দুল মোতালেককে আমাদের হেফাজতে হস্তান্তর করার পরে ভুক্তভোগীর মায়ের করা ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের ইকবাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসা ও বিমানে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে।
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মো. সোহাগ (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জমিলা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
লংগদুতে যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি
নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি
আরও পড়ুন
স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন
তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেছে সেই অটোরিকশাচালকই, বিস্তারিত জানাল পুলিশ
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট