ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

৬ বছরের মাদরাসা ছাত্রকে গ্যারেজে আটকে রাখে মারুফ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ইজি বাইকের গ্যারেজে আটকে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ হোসেন (২৫) নামের এক যুবককে আটক পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৭ মে) বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। পরে এয়ারপোর্ট থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় তাকে।

মারুফ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। সে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। আর ঘটনার শিকার ওই শিশু স্থানীয় একটি কওমি মাদরাসার নার্সারিতে লেখাপড়া করত।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার শিশুটি তার চাচাতো বোন ও অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। এ সময় অভিযুক্ত মারুফ হোসেন শিশুটিকে ডেকে ইছাকাঠি এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতরে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ হোসেন নামের একজনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা যায়, মারুফ এর আগেও বিভিন্ন জায়গায় এ রকম ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই মামলায় মারুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
আরও পড়ুন
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা