ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শত কিলোমিটার যানজট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবি: সংগৃহীত

বৃষ্টি আর সড়কের বিভিন্নস্থানে যানবাহন বিকল হওয়ায় ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শত কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ঘরমুখী মানুষ।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১০টা থেকে এই মহাসড়কের গাজীপুর ও সাভার অঞ্চল থেকে শুরু করে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত ক্ষণে ক্ষণে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এর পাশাপাশি গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে খোলা ট্রাক ও পিকআপে যাতায়াতকারী ঝুঁকিপূর্ণ যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর গাজীপুরের চন্দ্রা ও ঢাকার সাভার এলাকায় তীব্র যানজট ছিল, যার প্রভাব পড়েছে টাঙ্গাইল অংশে। মহাসড়কের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় পুরো মহাসড়ক জুড়েই ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। উত্তরবঙ্গের যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ক্ষণে ক্ষণে পুরো সেতু দিয়ে একমুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। তবে গত রাত ১২টা থেকে এখন পর্যন্ত সেতুর ওপর ৫টি গাড়ি বিকল ও দুটি দুর্ঘটনার কারণে যানজট ও ভোগান্তি আরও বেড়েছে।

মহাসড়কে আটকে থাকা অধিকাংশ যাত্রীর অভিযোগ, এই শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে যমুনা সেতু পার হতে তাদের ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের জন্য এই দীর্ঘ সময় অপেক্ষার কষ্ট অবর্ণনীয়। যাত্রীরা প্রতি বছর এমন চরম ভোগান্তির স্থায়ী সমাধান দাবি করেছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর ওপর একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে মহাসড়কে জটলার সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, চার লেনের মহাসড়ক থেকে যানবাহন যখন দুই লেনের সেতুতে প্রবেশ করে, তখনই মূলত প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং স্বাভাবিক গতি নষ্ট হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত গাড়ির চাপ, অতিবৃষ্টি, যানবাহন বিকল, দুর্ঘটনা এবং চালকদের বিশৃঙ্খল যান চালানো। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তা না থাকায় ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে।  আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তিনি মারা যান। রাতে কোনোভাবে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতেই দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি। মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর শরণাপন্ন হলে রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে লাশ নেওয়ার সময় চলাচলের রাস্তা না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে দেন তারা। তিনি আরও বলেন, এলাকাবাসীর সহায়তায় পরে কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়েছে। তার ভাইয়ের জানাজা শনিবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু লাশ নেওয়ার রাস্তা না থাকায় রোববার সকাল ১১টায় দাফন করতে হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে বিলপালিমা গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় লাশ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘর ভেঙে রাস্তা তৈরি করেন। এরপর লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ আরটিভি/এসআর
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
আরও পড়ুন
সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়কে যানজট
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ সিদ্ধান্ত 
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি