
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৭০ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে–চলতি নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া গত অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের।
গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।
অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৮৮১ পুরুষ, ২ হাজার ৫৫৯ মহিলা এবং ১ হাজার ৯৬৭ শিশু রয়েছে।
আরটিভি/এমএম




