ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গণপিটুনিতে মারা গেল শিশু ধর্ষণের অভিযুক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:৫৫ পিএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন হিরুর মৃত্যু হয়েছে। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৮ মে) রাতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। নিহত হিরু (২২) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে।

এর আগে গত ২২ মে বিকালে ছয় বছর বয়সি এক শিশুকে বিস্কুট কেনার জন্য ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে বন্ধু সোহেলের সহযোগিতায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

আরও পড়ুন

পরে অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে গুরুতর আহত অবস্থায় হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরদিন শিশুর মা বাদী হয়ে হিরু ও তার বন্ধু সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হিরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। মৃত্যুর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
আরও পড়ুন
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ