ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ (৭০) উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ তার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভেটখালি যাচ্ছিলেন। পথিমধ্যে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
আরও পড়ুন
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কনস্টেবলের, দৌড়ে বাঁচলেন এএসআই
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২