ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
নিহত ফয়েজ আহমেদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়েজ আহমেদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আটকপালিয়া বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ফয়েজ আহমেদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
আরও পড়ুন
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নোবিপ্রবিতে বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি