ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

১১ বছর পর দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরিফের

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

অভাবের সংসারের হাল ধরতে মাত্র ১৬ বছর বয়সে মালয়েশিয়ায় পাড়ি জমান আরিফ ইসলাম। দেশটিতে দীর্ঘ ১১ বছর প্রবাসজীবন কাটিয়ে স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। আগামীকাল বুধবার (৩ জুন) বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ারও কথা ছিল তার।

কিন্তু ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তার মা ও পরিবারের আরও দুই সদস্য। এতে শোকে স্তব্ধ হয়ে গেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম।

মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৬), আরেক ছেলে রাকিব (১৮), স্বজন আয়শা বেগম (২৮) এবং প্রাইভেটকার চালক জাহিদ (২৫)। আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

স্বজনরা জানান, অভাবের সংসারের হাল ধরতে মাত্র ১৬ বছর বয়সে মালয়েশিয়ায় পাড়ি জমান আরিফ। কঠোর পরিশ্রমে পরিবারের জন্য জমি কিনে বাড়ি নির্মাণ করেন। দীর্ঘদিন পর ছুটিতে দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে তাকে আনতে গিয়েছিলেন মা, ভাই ও স্বজনরা। কিন্তু বাড়ি ফেরার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

আরিফের মামা নজরুল ইসলাম বলেন, 'আরিফ ১১ বছর পর দেশে ফিরেছিল। তাকে আনতে গিয়ে একই পরিবারের চারজন মারা গেছে। এখন পরিবারে শুধু তার বাবা বেঁচে আছেন।'

স্বজনরা জানান, বুধবার পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল আরিফের। পরিবারে বিয়ের প্রস্তুতি ও আনন্দের আবহ থাকলেও মুহূর্তেই তা শোকে পরিণত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
আরও পড়ুন
পশু হাসপাতালে হাজির আহত হনুমান, শরীরে ধারালো অস্ত্রের আঘাত