ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার এক আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার(২জুন) রাতে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা।

​মামলার অভিযুক্ত ব্যক্তি মূলত রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

​মামলার এজাহার ও শিশুটির মায়ের অভিযোগ থেকে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটিকে ঘরের ভেতর রেখে তার মা বাড়ির আঙিনায় গরুর জন্য ঘাস কাটছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে মা দ্রুত ঘরে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​
​ঘটনাটি ঈদের আগের দিনের হলেও মামলা করতে বিলম্ব হওয়ার বিষয়ে শিশুটির মা জানান, ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধ এবং সামাজিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে থাকে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে অবশেষে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

​মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বুধবার সকালে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সাগর উপকূলে আষাদী স্টিল জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়েছেন কাটারম্যান আব্দুস সালাম।
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
আরও পড়ুন
ঘর থেকে ভেসে আসছিল মেয়েশিশুর কান্না, দরজা খুলেই দৌড় রফিকুলের
ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা
রুটির লোভ দেখিয়ে শিশুর হাত-পা বেঁধে ‘সর্বনাশের চেষ্টা’ বৃদ্ধের
খাবারের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে জঙ্গলে সুজন, হাতেনাতে ধরা