ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

খাবারের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে জঙ্গলে সুজন, হাতেনাতে ধরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
আটক সুজন মিয়া। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণির এক শিশু (৭) শিক্ষার্থীকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন মিয়া (৩০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সুজন মিয়া উপজেলার মৌচাক ইউনিয়নের ভূলুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল ওই শিশু শিক্ষার্থী। পথিমধ্যে সুজন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে সড়কের পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয় এবং শ্লীলতাহানি করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত সুজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

এলাকাবাসী জানান, অভিযুক্ত সুজন মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। মাস কয়েক আগেও একই ধরনের একটি ঘটনায় তিনি গ্রেপ্তার হয়ে দুই মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ওই যুবকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির বহু পুরোনো অভিযোগ রয়েছে। কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে সে আবারও একই অপরাধে জড়ালো। আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম (পিপিএম বার) জানান, শিশু নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে পুলিশের হেফাজতে রেখে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার