ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:০৭ পিএম
হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু।ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই সপ্তাহের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় বাবা-মা।

বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমান নামের এক শিশুর মৃত্যু হয়। এর ১৫ দিন আগে ফাহিম নামের অপর শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

যমজ দুই শিশু ফাহিম ও নোমান মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।

শিশুদের বাবা হারুন উর রশিদ বলেন, সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, তখন টিকা দেওয়ার জন্য আমার দুই শিশুকেও নিয়ে যাই কিন্তু টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারিনি। কিছুদিন পর যমজ দুই ছেলের মধ্যে বড় ছেলে মো. ফাহিম অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করাই। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ফাহিমের মৃত্যুর পর নোমানের অবস্থা ভালো ছিল না। ডাক্তারের পরামর্শে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাই। সেখানে বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করেও সিট না পেয়ে পরবর্তী সময়ে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই শিশু সন্তানকে হারিয়েছি। মনকে কোনো কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারছি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
আরও পড়ুন
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর প্রাণহানি
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু