ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ।

মৃত দুই কৃষক হলেন খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

এলাকাবাসী জানায়, এ দিন সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল নয়টার দিকে তিনি বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তবে তার অভিযোগ, এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ছেঁড়া তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
আরও পড়ুন
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
ইঁদুর মরার ওষুধ খেয়ে কিশোরীর আত্মহত্যা
ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ\'র বিরুদ্ধে