ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:১০ এএম
বেইলি ব্রিজে ধসে ঢাকা-পাথরঘাটা সড়কে বন্ধ যান চলাচল রয়েছে। ছবি: আরটিভি

পিরোজপুরে একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৯ জুন) আনুমানিক রাত ৩টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকার নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে আলুবোঝাই একটি ট্রাক ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকার মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার আরটিভিকে বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। তারা জেলা থেকে রওনাও দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা।
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা।
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
আরও পড়ুন
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন