ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কবিরাজি ও জ্বীন তাড়ানোর বিজ্ঞাপনের ফাঁদে ভয়ংকর প্রতারণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৫৪ এএম
কবিরাজি ও জ্বীন তাড়ানোর বিজ্ঞাপনের ফাঁদে ভয়ংকর প্রতারণা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত কবিরাজি ও জ্বীন তাড়ানোর বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। শুধু অর্থ হাতিয়ে নেওয়াই নয়, প্রতারকদের নির্দেশনা অনুযায়ী রাসায়নিক পদার্থ ব্যবহার করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ভুক্তভোগীরা। চিকিৎসকরা বলছেন, এসব ঘটনায় অনেকেই স্থায়ী শারীরিক ক্ষতির মুখে পড়ছেন।

নাটোরের এক অনার্স পড়ুয়া তরুণী জানান, দীর্ঘদিন ধরে তার বিয়ের কথা চললেও বারবার তা ভেঙ্গে যাচ্ছিল। এ অবস্থায় ফেসবুকে দেওয়া একটি বিজ্ঞাপনের সূত্র ধরে তিনি এক প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারকদের নির্দেশনা অনুযায়ী পটাশ ও চিনি মিশিয়ে হাতে প্রয়োগ করার পর রাসায়নিক বিক্রিয়ায় তার হাত ঝলসে যায়।

ভুক্তভোগীর অভিযোগ, পরে প্রতারকরা তাকে জ্বীন ও জাদুর ভয় দেখিয়ে আরও অর্থ আদায় করে। এ ঘটনায় তিনি প্রায় ২৫ হাজার টাকা হারিয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন পাবনার ঈশ্বরদীর এক গৃহবধূ। স্বামীকে নিজের বশে আনার আশায় অনলাইনে যোগাযোগ করে প্রতারকদের নির্দেশনা মেনে রাসায়নিক পদার্থ ব্যবহার করতে গিয়ে তিনি দগ্ধ হন। বর্তমানে তিনিও গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে অন্তত ২২ জন নারী এ ধরনের প্রতারণার শিকার হয়ে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আফরোজা নাজনীন আশা বলেন, অনেক রোগী দগ্ধ হওয়ার পরপরই হাসপাতালে আসেন না। ফলে চিকিৎসা নিতে দেরি হওয়ায় তাদের আঙুল বাঁকা হয়ে যাওয়াসহ স্থায়ী বিকলাঙ্গতার ঝুঁকি তৈরি হচ্ছে।

এদিকে, প্রতারণার ধরন পরিবর্তন ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় অপরাধীদের শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেক ক্ষেত্রে সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগীরা অভিযোগও করেন না।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও অভিযোগ পাওয়া গেলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রয়োগ করে এ ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব নয়। অনলাইনে প্রচারিত অলৌকিক সমাধান, জ্বীন তাড়ানো, প্রেম বা দাম্পত্য সমস্যা সমাধানের নামে দেওয়া বিজ্ঞাপনের বিষয়ে সচেতনতা বাড়ানোই হতে পারে প্রতারণা রোধের সবচেয়ে কার্যকর উপায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
নবজাতককে ‘জ্বীনে’ নিয়ে যাওয়ার দাবি বাবার, অতঃপর...