ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে টাকা-মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ভুক্তভোগী গৌতম চৌধুরী। ছবি: আরটিভি

চট্টগ্রামের বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলোয় মরিচের গুঁড়া ছুড়ে গৌতম চৌধুরী নামে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী গৌতম চৌধুরী। এর আগে সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি।

বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজারে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা গৌতম চৌধুরীর 'লোকনাথ ক্লথ স্টোর' নামে কাপড়ের দোকান আছে। দোকানে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন।

আরও পড়ুন

গৌতম চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। তখন রাত প্রায় সাড়ে ১২টা। গাড়ি থেকে নেমে হেঁটে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে গতিরোধ করে। এ সময় মুখে মরিচের গুঁড়া ছুড়ে এবং ভারী কিছু দিয়ে আঘাত করতে থাকে। এরপর সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১৮ হাজার টাকা দামের তিনটি মোবাইল সেট কেড়ে নিয়ে যায়। ওই যুবকদের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে। তারা রাস্তার পাশে ঝোপের আড়ালে ওত পেতে ছিল। দীর্ঘদিনের চেনা পথ হঠাৎ করেই অচেনা হয়ে গেল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।  এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।  নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড, টার্মিনাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হলো— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে ৫টি বাচ্চা প্রসব করেছে। আর এ জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষসহ দূর দূরান্ত থেকে মানুষ।
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
আরও পড়ুন
ডেলিভারি ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, দাঁড়িয়ে দেখলেন পথচারীরা
শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা