ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: আরটিভি

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার বড় বাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তমালতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন। পথে হঠাৎ তিনি দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভিকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আজ দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়