ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মারা গেলেন জামায়াত নেতা মিজানুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৫৫ এএম
জামায়াত নেতা মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১২ জুন) ভোর পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকার পাড়া এলাকার মৃত আপলাতুন ইসলামের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য মরণব্যাধি লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি উপজেলার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। ‎ ‎

পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ও চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ‎তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

‎চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

‎এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বিমানবন্দরে হট্টগোল ও কর্মকর্তাদের লাঞ্ছনা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
‘ঝাড়ফুঁকের’ কথা বলে শিশুকে নিয়ে দোকানের পেছনে সাবেক জামায়াত নেতা, অতঃপর...