ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিকেএসপিতে শেষ হলো ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ জুন) বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসমূহসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু ও আয়োজনের সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ এবং ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরও বৃদ্ধি করার বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত ১
আশুলিয়ায় ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন