
চাঁদপুর নৌপুলিশ প্রায় ৮৪ মন ইলিশের একটি বড় চালান আটক করেছে। যার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ১১ নম্বর হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকা থেকে একটি ইলিশ মাছ বোঝাই পিকাপভ্যান আটক করে নৌ-পুলিশ।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুলিা থানার রুহুল আমিনের ছেলে মাহবুব আলম (২৯), চট্টগ্রাম বাশখালি গ্রামের শাহ আলমের ছেলে ইসকান্দার (১৮), মাছের মালিক আব্দুর রহমানের ছেলে আবু তালেব (৩৫)।
--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কারের আন্দোলনে পুলিশের বাধা
--------------------------------------------------------
নৌ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জব্দকৃত মাছগুলো হরিনা লঞ্চঘাট মাদ্রাসা রোড নৌ-থানায় নিয়ে আসেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ইলিশ মাছগুলো কোল্ডস্টোরেজে পাঠানোর নির্দেশ দেন।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন আরটিভি অনলাইন রিপোর্ট জানান, জব্দকৃত মাছগুলো চট্টগ্রাম বাশখালি থেকে পিকাপভ্যানে লোড করে হরিনা ফেরিঘাট হয়ে যশোর উদ্দেশে যাচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনা ফেরিতে গাড়িটি উঠার সময় মাছসহ তিন জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ১শ’ ৪৫টি কেরেট বোঝাই ৮৪ মণ ইলিশের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে।
আরও পড়ুন :
এসএস



