প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ০৬:১১ পিএম


প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
হাত উঁচিয়ে প্রকাশ্যে গুলি ছুঁড়ছে যুবক : ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে এক যুবকের গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

শনিবার (২০ জুন) সকালের দিকে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) দুপুরে পাঁচজনের একটি দল ওই কারখানার সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি রঙের টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে আসছেন। ওই সময় তার পাশ দিয়ে সাধারণ পথচারীরা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ যুবকটি প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর সড়ক ধরে সামনে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আরও গুলি করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission