ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম
মো. জিয়ারুল ইসলাম : ছবি আরটিভি

সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই সাতক্ষীরা জেলা কার্যালয়ের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ওই কিশোরী (ছদ্মনাম রুবিনা) গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এ সময় কলারোয়া থানার হেলাতলা গ্রামের একটি কুল-বরই বাগানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেন।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর কলারোয়া থানায় মামলা করা হয়। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই সাতক্ষীরা তদন্তভার গ্রহণ করে।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে ২৮ সেপ্টেম্বর ভোর ৪টা ১০ মিনিটের দিকে যশোর জেলার ঝিকরগাছা থানার শ্রীরামকাঠী গ্রাম থেকে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে পিবিআই জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান রিমু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
ভৈরবে আটকের পর নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
আরও পড়ুন
মুম্বাইয়ে রেলস্টেশনে বাথরুমে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক