দেশের চার বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০১:৩৩ এএম


দেশের চার বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের চার বিভাগের কিছু এলাকায় অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

সোমবার (২২ জুন) বিকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অতিভারি বর্ষণ হতে পারে। বিভাগজুড়েই অতিভারি বৃষ্টি হবে না।

তাৎক্ষণিক পূর্বাভাস পেতে জনসাধারণকে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেইজে নজর রাখার পরামর্শ দেন তিনি। 

এই আবহাওয়াবিদ বলেন, কোনো এলাকায় আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে বজ্রঝড় বা থান্ডারস্টর্মের সম্ভাবনা দেখা দিলেই আমরা তা গ্রাফিক্যাল আকারে ফেসবুক পেজে প্রকাশ করি। সেখানে সংশ্লিষ্ট জেলার নামও থাকে।

আরও পড়ুন

সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আভাস দেওয়া হয়েছে। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত: সোমবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission