ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুন) সকাল ১১ টার সময় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের রিয়াদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী বাদি হয়ে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের ইকবাল কবিরের ছেলে রিয়াদ কবিরের বাড়িতে একই এলাকার পিয়ার হোসেন, মাসুম, শফিকুল ইসলাম, আল-আমিন (৪৮), লিটন হোসেন, ফর্মা হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন নিয়ে হামলা করে।

এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী রিয়াদ কবিরকে মারধর করে। এক পর্যায়ে বাড়িতে মাদক রয়েছে বলে আমার ঘরবাড়ির আসবাবপত্র তল্লাশি করে। আসবাবপত্র তছনছ করে নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। পরে মামলা ও গ্রেপ্তারের হুমকি দিয়ে তারা চলে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার সময় তাদের একটি আইডি কার্ড ফেলে যায়। আইডি কার্ডে অজয় কুমার জয়, পদবী-সেপয়, ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল বাংলাদেশ, আইডি নং- ৪৯১৩২৫ ও জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।

ব্যবসায়ী রিয়াদ কবির জানান, পূর্ব শত্রুতার জেরে এলাকার একটি চক্র পুলিশের সোর্সের মাধ্যমে তার পরিবারকে হয়রানি করার জন্য বাড়িতে হামলা করে। মাদক উদ্ধারের নামে আসবাবপত্র তছনছ করে। হামলাকারীরা নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। ভবিষ্যতের নিরাপত্তা ও হয়রানি থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত পিয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। তিনি জানান, তিনদিন ধরে ওই এলাকায় তিনি যান না। কেউ তাকে দেখছেন প্রমাণ দিতে পারবে না। তবে শুনেছি প্রশাসনের লোকজনকে রিয়াদ ও তার পরিবারের লোকজন মারধর করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। ডিবি পুলিশের নাম ব্যবহার করে হয়রানি মারাক্তক অপরাধ। আসল ঘটনা উদঘাটনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন