ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির ক্লাস নিলেন ইউএনও

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:০২ এএম
নোয়াখালীতে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির ক্লাস নিয়েছেন ইউএনও মো. কায়েসুর রহমান। ছবি: আরটিভি

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পাঠদান করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে রসায়নের ‘জারণ-বিজারণ’ অধ্যায় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভীতি দূর করার চেষ্টা করেন। এ সময় ইউএনও ১ ঘণ্টা ২০ মিনিট ধরে দশম শ্রেণির দুটি ক্লাস নেন।

ক্লাসে ইউএনও মো. কায়েসুর রহমান শিক্ষার্থীদের জারণ-বিজারণ সহজে মনে রাখার কৌশল শেখাতে বোর্ডে লেখেন- ‘জারণ মানে ছাড়ন/জারণের ফলে ঘটে/ জারণ সংখ্যার বাড়ন।’

এর মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন, জারণ হলো এমন একটি বিক্রিয়া যেখানে কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং এর ফলে ওই পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এই ছড়াটির পর তাদেরকে ছড়ার পরবর্তী লাইনগুলো কি হতে পারে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয়- ‘বিজারণ মানে গ্রহণ/বিজারণের ফলে ঘটে/বিজারণ সংখ্যার কমন (হ্রাস)।’

এরপর ইউএনও বোর্ডে কিছু বিক্রিয়া লেখেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে তার আলোচনা শোনেন।

আরও পড়ুন

ইউএনও বলেন, নিয়মিত আমি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি এবং কীভাবে কোনো অধ্যায় সহজে আত্মস্থ করা যায় সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। এ উদ্যোগে শিক্ষকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন।

তিনি আরও বলেন, পড়াশোনা হোক আনন্দময়, কনসেপ্ট হোক ক্লিয়ার।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে  পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান
দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিলো সরকার
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত