ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
নিহত শিশু জিহাদ মিয়াজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভূঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পুকুরে অন্য শিশুদের সঙ্গে সাঁতার কাটছিল জিহাদ। একপর্যায়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা শেষে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিহাদের বাবা কোরবান আলী জানান, সকালে তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন। তবে ততক্ষণে হারাতে হয় আদরের সন্তানকে। ছেলের আকস্মিক মৃত্যুতে তিনি ও পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, জিহাদ সাঁতার জানত। সকালে পুকুরে সাঁতার কাটার সময় এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার পথে সে পানিতে ডুবে যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক শিশুও অসুস্থ হয়ে পড়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭