ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: সেই গুচ্ছগ্রামের ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: আরটিভি

'সন্ধ্যা নামলেই ৬০ ঘরে বসে মাদকের আসর' শিরোনামে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চরের সেই গুচ্ছগ্রামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মটুকচর এলাকা থেকে নিশাত খালাসী (৩৬) নামে এক ব্যক্তিকে ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২৭ জুন) রাতে আকোট এলাকা থেকে জাকির হোসেন (৩৯) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার নিশাত খালাসী ও জাকির হোসেন আকোটের চর ইউনিয়নের বাসিন্দা।

সদরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজনই দীর্ঘদিন ধরে আকোটের চর গুচ্ছগ্রামের পরিত্যক্ত ৬০টি ঘরকে কেন্দ্র করে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আকোটের চর গুচ্ছগ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভিতে
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন