ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিদ্দীক কারিগরের হাতেই টিকে আছে শতবর্ষী ঐতিহ্য

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: আরটিভি

যেখানে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির দাপটে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রামীণ ঐতিহ্য, সেখানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক প্রত্যন্ত গ্রামের কারিগর এখনও ধরে রেখেছেন বাংলার শতবর্ষী নৌকা নির্মাণের এক বিস্ময়কর শিল্প। লোহা-পেরেক বা আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র তালগাছ কেটে তৈরি করা হচ্ছে টেকসই নৌকা। প্রায় বিলুপ্তির পথে থাকা এই ঐতিহ্যকে গত ৩৫ বছর ধরে নিজের শ্রম, মেধা ও অভিজ্ঞতায় বাঁচিয়ে রেখেছেন উপজেলার মিরুখালী ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের ৬৫ বছর বয়সী কারিগর মো. সিদ্দীক হাওলাদার।

এক সময় দক্ষিণাঞ্চলের নদী-খালবেষ্টিত জনপদে তালগাছের নৌকা ছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। কৃষিকাজ, মাছ ধরা, বাজারে যাতায়াত কিংবা বর্ষার দুর্ভোগ— সব ক্ষেত্রেই ছিল এর ব্যাপক ব্যবহার। কিন্তু কাঠের আধুনিক নৌকার প্রসারে সেই ঐতিহ্য আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। তবুও সব প্রতিকূলতার মাঝেও মো. সিদ্দীক হাওলাদারের হাতের ছোঁয়ায় এখনও বেঁচে আছে বাংলার গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য অধ্যায়।

বাবার হাত ধরেই এই পেশায় সিদ্দীক হাওলাদারের পথচলা। ছোটবেলায় শেখা সেই কারিগরি দক্ষতাকেই জীবনের অবলম্বন করেছেন তিনি। একটি প্রায় ৩০ ফুট লম্বা তালগাছ দুই হাজার টাকায় কিনে প্রথমে করাতকলে মাঝ বরাবর চিরে নেন। এরপর কোদাল, বাটালি ও হাতুড়ির নিখুঁত কারুকাজে টানা ৮ থেকে ১০ দিনের কঠোর পরিশ্রমে তৈরি হয় একটি নৌকা। বিস্ময়ের বিষয় হলো, পুরো নৌকা নির্মাণে ব্যবহার হয় না একটি লোহার পেরেকও।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি সিদ্দীক কাকা তালগাছের নৌকা বানান। বর্ষা এলেই তার ব্যস্ততা বেড়ে যায়। শুধু আমাদের এলাকার মানুষ নয়, বিভিন্ন জেলা থেকেও অনেকেই নৌকার অর্ডার দিতে আসেন। আবার অনেকে এই ব্যতিক্রমী নৌকা দেখতে এসে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

সিদ্দীক হাওলাদার জানান, তালগাছের নৌকা শুধু ঐতিহ্যের প্রতীকই নয়, এটি অত্যন্ত টেকসইও। সাধারণ কাঠের নৌকা যেখানে এক-দুই বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়, সেখানে তালগাছের নৌকা অনায়াসে ১০ থেকে ১২ বছর ব্যবহার করা যায়। বর্ষাকালে খাল-বিল, জলাবদ্ধ এলাকা ও মাছ ধরার কাজে এই নৌকার চাহিদা এখনও রয়েছে।

তিনি আরও জানান, আগে এলাকায় অনেক তালগাছ ছিল। এখন গাছ কমে যাওয়ায় কাঁচামাল সংগ্রহ করাই কঠিন হয়ে পড়েছে। একসময় এই অঞ্চলে অনেক কারিগর তালগাছের নৌকা বানাতেন। এখন হাতে গোনা কয়েকজন মাত্র এই কাজ করেন। নতুন প্রজন্মও এ পেশায় আগ্রহ দেখাচ্ছে না। সরকারি সহায়তা ও তালগাছ সংরক্ষণের উদ্যোগ না নিলে কয়েক বছরের মধ্যেই এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তা না থাকায় ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে।  আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তিনি মারা যান। রাতে কোনোভাবে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতেই দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি। মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর শরণাপন্ন হলে রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে লাশ নেওয়ার সময় চলাচলের রাস্তা না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে দেন তারা। তিনি আরও বলেন, এলাকাবাসীর সহায়তায় পরে কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়েছে। তার ভাইয়ের জানাজা শনিবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু লাশ নেওয়ার রাস্তা না থাকায় রোববার সকাল ১১টায় দাফন করতে হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে বিলপালিমা গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় লাশ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘর ভেঙে রাস্তা তৈরি করেন। এরপর লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ আরটিভি/এসআর
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
আরও পড়ুন
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ
বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’