ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডাকাতিপুকুর এলাকায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে ডাকাতেরা তার টাকা, মুঠোফোন ও ভ্যান নিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার ( ৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের কাশেমের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারা দিন ভ্যান চালিয়ে উপার্জন শেষে রাতে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ডাকাত দল দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তার গতি রোধ করে। পরে তাকে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় তার কাছে থাকা টাকা, মুঠোফোন ও ভ্যান ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।

ডাকাতেরা চলে যাওয়ার পর ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে রশি দিয়ে বাঁধা অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করেছে। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার পলাশ আলী (৩০) এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। ওসি মাহমুদুল হাসান জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন। এনসিপির রাজশাহী জেলা সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর  
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
আরও পড়ুন
দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক
নিরাপত্তাকর্মীদের বেঁধে দেড় কোটি টাকার মালামাল লুট
ধামরাইয়ে ডাকাতির রহস্য উন্মোচন: মালামালসহ গ্রেপ্তার ৪
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩