ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু। ছবি: আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ছবি: আরটিভি

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার, প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব। এদিন সঞ্জয় তরফদার সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার মৌলিক কৌশল নিয়ে আলোচনা করেন। কাজী আলিম-উজ-জামান ফিচার লেখার কৌশল, বিষয় নির্বাচন ও লেখার গঠন নিয়ে প্রশিক্ষণ দেন। অন্যদিকে, আহসান হাবিব অনুসন্ধান সাংবাদিকতার বিভিন্ন দিক, তথ্য অনুসন্ধান, তথ্যের সত্যতা যাচাই এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘সাংবাদিকতা এমন একটি পেশা, যেটিকে আমি দর্পণ হিসেবে দেখি। বিভাগ ও অনুষদের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা তুলে ধরাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার উন্মেষ, মানসিকতার পরিবর্তন এবং সমাজের সামনে সঠিক ও সত্য তথ্য তুলে ধরার দক্ষতা তৈরি হবে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। বিশেষ করে কীভাবে একটি বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করতে হয়, সে বিষয়ে তারা বাস্তব ধারণা লাভ করতে পারবে।

ছবি: আরটিভি

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিয়ে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর অন্তত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলে শিক্ষার্থীরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় উৎসাহিত হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, আমাদের আজকের কর্মশালার শিরোনাম ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’। তারুণ্য মানেই নতুন চিন্তা, নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং পরিবর্তনের জোয়ার। আর সেই তারুণ্যের হাতে যদি সঠিক জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটানো যায়, তাহলে আগামীর সাংবাদিকতা আরও সমৃদ্ধ হয়ে উঠবে। সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। 
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাম্পাসে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
আরও পড়ুন
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে চাঁদপুরে প্রশিক্ষণ কর্মশালা 
তল্লাশি নিয়ে বাগ্‌বিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব