ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এনজিও কর্মীদের জিম্মি করে নৌ-ডাকাতি, ৭ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
যমুনা নদীর মাঝপথে ডাকাতির ঘটনা ঘটে : ছবি আরটিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ফজলুপুর ইউনিয়নের যমুনা নদীর মাঝপথে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ব্র্যাকের দুই কর্মী ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে গ্রাহকদের সঞ্চয়ের ৭ লাখ টাকা সংগ্রহ শেষে খেয়া নৌকাযোগে ফুলছড়ি উপজেলা সদরের কার্যালয়ে ফিরছিলেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে কয়েকজন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল প্রদর্শন করে নৌকার গতিরোধ করে।

একপর্যায়ে তারা ব্র্যাক কর্মীদের জিম্মি করে তাদের কাছে থাকা গ্রাহকদের সঞ্চয়ের প্রায় সাত লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকেও কয়েকটি মোবাইল ফোন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা।

আরও পড়ুন

দিনের বেলা চলন্ত নৌকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চরাঞ্চলে চলাচলকারী যাত্রী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন এনজিওর মাঠকর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নদীপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। অভিযোগ গ্রহণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি নদীপথে ঘটেছে। তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম শুরু করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
আরও পড়ুন
সড়কে দড়ি ফেলে অপেক্ষা, ‘মুরগির’ বদলে এলো ডিবির দল
এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই ঘণ্টায় একাধিকবার ডাকাতি
চুরি-ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন
ধানমন্ডিতে দিনে-দুপুরে ডাকাতি: অবসরপ্রাপ্ত তিন সেনা সদস্যসহ গ্রেপ্তার ৯