ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ত্রাণসামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১২ জুলাই) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে দিনব্যাপী একটি বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

হারুয়ালছড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ ক্যাম্পে এলাকার শত শত বন্যাদুর্গত মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপকভাবে ত্রাণসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা এবং বন্যার্ত মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক বন্যায় আমাদের ইউনিয়নের মানুষ চরম ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকায় নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। গত দুই দিন ধরে তারা যেভাবে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং আজ এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের ফলে শত শত অসহায় ও দরিদ্র মানুষ নতুন করে বেঁচে থাকার আশা দেখছেন। আমি হারুয়ালছড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি হারুয়ালছড়ি ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বানের পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষ খাদ্য ও পানীয়সংকটে পড়েন। এ দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী গত দুই দিন ধরে উপদ্রুত এলাকায় শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যার পানি কিছুটা নেমে যাওয়ার পর এলাকায় বিভিন্ন পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়। রোববার সকাল থেকেই হারুয়ালছড়ি স্কুল অ্যান্ড কলেজে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে আগত শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী রোগীকে পরম যত্নে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগীরা বিনামূল্যে জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী পান।

চিকিৎসা ও ত্রাণ নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে যাতায়াত ব্যবস্থা ও আর্থিক সংকটে যারা খাবার ও চিকিৎসার সমস্যায় ছিলেন, সেনাবাহিনীর সহযোগিতায় তারা ঘরে বসেই খাবার এবং বাড়ির কাছেই উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগ লাঘব, পুনর্বাসন ও স্বাস্থ্য সুরক্ষায় তাদের এ মানবিক সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনের সংখ্যা পাঁচ হাজার পাঁচটি। এসব মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় চার কোটি ৮০ হাজার টাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বেলা ১২টায় ২৫ বিজিবির প্রধান কার্যালয়ে অধিনায়ক লে. কর্ণেল জাব্বাব আহমেদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।  বিজিবি জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা নিয়মিতভাবে অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  এ সময় সীমান্ত পিলার-২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোন ডিসপ্লের একটি চালান আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় কর্দমাক্ত অবস্থানের সুযোগ নিয়ে জঙ্গলের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। অভিযানে মোট ৫ হাজার ৫টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় বিজিবি। চার কোটি ৮০ হাজার টাকার এসব চোরাচালান মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে। আরটিভি/এসএস
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
পথ ভুলে নেটওয়ার্কের বাইরে দুই পর্যটক, উদ্ধারে ৬ ঘণ্টার অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারায় দুই পর্যটক। পাঁচ থেকে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে তাদেরকে জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। 
পথ ভুলে নেটওয়ার্কের বাইরে দুই পর্যটক, উদ্ধারে ৬ ঘণ্টার অভিযান
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বিকল হয়ে পড়া ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী মারা গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত হয়েছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।   শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।  মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর সদর হাসপাতালে  রেফার করা হয যশোর সদর হাসপাতাল নেওয়ার পথে চুডা মন কাঠি  নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণ অ্যাম্বুলেন্স ভিতর মারা যান লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আরটিভি/এসকে
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
আরও পড়ুন
পথ ভুলে নেটওয়ার্কের বাইরে দুই পর্যটক, উদ্ধারে ৬ ঘণ্টার অভিযান
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল ফ্যাকাল্টি চান উপাচার্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা