ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বৃষ্টির পানিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদ থেকে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। এতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও নির্ধারিত পরীক্ষা শেষ করতে বাধ্য হন তারা।

স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুঁইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

এদিকে মাদ্রাসা প্রাঙ্গণে একটি নতুন ভবনের নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে এখনো তা সম্পন্ন ও হস্তান্তর করা হয়নি। ফলে নতুন ভবনটি ব্যবহার করা সম্ভব না হওয়ায় পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে।

আরও পড়ুন

এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
অপহরণের দীর্ঘ ৯ দিন পেরিয়ে গেলেও বিবিএ পড়ুয়া কলেজছাত্র রিদোয়ান আনসারীকে (২৫) আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে না পারায় মানববন্ধন করেছেন মানিকগঞ্জের সাধারণ মানুষ।
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের কামরাঙ্গার তল এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন শ্রমিক স্থানীয় একটি পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের পাশে তাদের অটোভ্যানটি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এনামুল হক মারা যান। আহত হন অটোভ্যানচালকসহ আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এমএইচজে
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
ঢাকার ধামরাইয়ে সমীরুদ্দীন নামে এক বাক প্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। 
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি