ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে একজনকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মো. তারিফ জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মৌলভী আবদুল হাফিজের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বনকর্মী দল অভিযান পরিচালনা করে। এ সময় জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের পশ্চিম পাশে সংরক্ষিত বনের মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি দলকে গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যরা গভীর বনের মধ্যে পালিয়ে গেলেও মো. তারিফকে আটক করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে কেটে রাখা বেশ কয়েকটি গেওয়া গাছ উদ্ধার করা হয়। এ ছাড়া গাছ কাটার কাজে ব্যবহৃত কয়েকটি দা, করাতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে প্রথমে জাহাজমারা রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সকালে উপজেলা সদর ওচখালীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ. কে. এম. আরিফ উজ জামান বলেন, বর্ষা মৌসুমে সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে চাষাবাদের উদ্দেশ্যে একটি চক্র খুবই তৎপর রয়েছে। এ কারণে বনে টহল জোরদার করা হয়েছে। বনকর্মীদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জাহাজমারা রেঞ্জের অধীনে চর ইউনুস এলাকায় প্রায় ১ হাজার ২০০ একর সংরক্ষিত বন এবং নিঝুমদ্বীপে প্রায় ২ হাজার ৫০০ একর এলাকায় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় একটি চক্র অবৈধভাবে ভূমি বন্দোবস্ত নেওয়ার নামে জমি দখলের চেষ্টা করে আসছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
আরও পড়ুন
কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক