ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার খেলা উপলক্ষে ভূরিভোজের জন্য চাঁদাবাজি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার রাতুল ইসলাম (২৩)। ছবি: সংগৃহীত

পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে ভূরিভোজের খরচের জন্য টাকা জোগাড় করতে ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে চাঁদা তোলার উদ্যোগ নিয়েছিলেন একদল যুবক। সেই চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা এবং তার ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করেন তারা। কিন্তু, তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। একইসঙ্গে আগ্নেয়াস্ত্রসহ রাতুল ইসলাম (২৩) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকায় ইছামতি খালের শালতলা ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাতুল ও তার পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে বুধবার রাতে একটি বড় ধরনের ভূরিভোজের আয়োজন করেন। এ আয়োজনের খরচের টাকা জোগাড় করতে তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি শুরু করে। এর ধারাবাহিকতায় তারা স্থানীয় মুদি দোকানদার জাকির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। কিন্তু, জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও পড়ুন

বুধবার দুপুরে বৌ বাজার ব্রিজের ওপর জাকিরের মালিকানাধীন একটি অটোরিকশা আটকে দেন তারা। আসামিরা জাকিরকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন, চাঁদার টাকা না দিলে অটোরিকশার ব্যাটারি বিক্রি করে টাকা আদায় করা হবে। তবে, সেসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে আসামিরা অটোরিকশাটি ছেড়ে পালিয়ে যান।

এখানেই থেমে থাকেননি তারা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চাঁদা না পাওয়ার সেই ক্ষোভ থেকে আসামিরা নতুন পরিকল্পনা করেন। আর্জেন্টিনার খেলা চলাকালীন মুদি দোকানদার জাকির হোসেনের ওপর বড় ধরনের আক্রমণ বা তার বড় কোনো ক্ষতি করার প্রস্তুতি নেন তারা। এই উদ্দেশ্যে পলাতক আসামিরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জমা রাখেন।

তবে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্য আসামিরা কৌশলে দৌড়ে পালিয়ে যান। আর রাতুলকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ