
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সজীব কান্তি রুদ্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহসভাপতি মো. নাছিরুল আলম, নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মিজ নাজনীন সুলতানা।
তিনি আরও বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন নগরী ,যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে। এই বৈচিত্র্যই জেলার অন্যতম শক্তি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত জেলা প্রশাসক বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা,প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সাংবাদিকরা জেলা প্রশাসন থেকে দ্রুত যেকোন সংবাদের দ্রুত তথ্য পেতে এবং প্রশাসনের সাথে সাংবাদিকদের যোগাযোগ আরও বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার চিত্র উঠে আসে। জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন কাজ করে যাচ্ছে, আর এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আনার বিষয়ে তাদের দায়িত্ব ও অঙ্গীকারের কথা জানান।
আরটিভি/এমএইচজে



