ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশা ছিনতাই

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
ঈশ্বরদী থানা। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোরিকশাচালকের নাম মো. নিশাত (২৮)। তিনি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বলবাড়িয়া গ্রামের মো. বজলুর ছেলে।

স্থানীয়রা জানান, নিশাত ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় নানা বাড়িতে বসবাস করতেন। সেখানে থেকে তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শুক্রবার পাবনা শহর থেকে যাত্রীবেশে দুই ব্যক্তি রূপপুর যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠেন।

পরে দাশুড়িয়ার তেতুলতলা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা নিশাতকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অটোরিকশাচালক নিশাত জানান, শুক্রবার পাবনা থেকে ফেরার পথে শহরের ঘোড়া স্ট্যান্ড থেকে দুজন যাত্রী রূপপুরে যাওয়ার কথা জানান। এ সময় ওই দুই যাত্রীকে ২০০ টাকা ভাড়ার কথা বললে তারা রাজি হন। পরে তাদের সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরও পড়ুন

একপর্যায়ে দাশুড়িয়া তেতুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন নিশাতকে ছুরিকাঘাত করেন। এ সময় তিনি ব্রেক চেপে অটোরিকশা থামান এবং রাস্তার ওপর পড়ে যান। যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা তখন তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে ওই অটোরিকশাচালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি কুষ্টিয়ায় নিজ বাড়িতে ফিরে গেছেন।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
টানা পাঁচবার বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির অধ্যাপক