মাতারবাড়ীতে বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:১৩ পিএম


মাতারবাড়ীতে বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
ছবি: আরটিভি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ সফরে আসেন। এ সময় তার সঙ্গে থাকা মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের অনুরোধে তিনি মহেশখালীর মাতারবাড়ীতেও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা এবং বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবার উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে আন্তর্জাতিক বন্ধুত্ব ও মানবিক সহায়তার এ উদ্যোগ ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission