ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ অনুদান এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে তাদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ৫৬টি পরিবারকে ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকার চেক এবং ১৭৫টি পরিবারকে মোট ৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান,মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ বিএনপির নেতৃবৃন্দ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী