ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে বিথী (২৫) নামে এক তরুণী আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ি হিজলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত বিথী উপজেলার গুলিসাখালী ইউনিয়নের বান্দবপাড়া গ্রামের আবদুল রহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজীব পরিবহনের বাসটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে বিথী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি বাড়ি ফিরে যান।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। মুসুল্লিবাড়ি হিজলতলা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, এই মোড়ে প্রায় প্রতি মাসেই দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ মোড়টিতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।  শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।  গতকাল (শনিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
আরও পড়ুন
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ