ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
এমপি গাজী নজরুল।ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। ভিডিওর বিভিন্ন অংশে তাকে ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল প্রথমে দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের অনুসন্ধানে জানানো হয়, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। এটি বাস্তব ফুটেজ। তাদের তথ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার টাইমস্ট্যাম্পে ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি জানান, গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

দ্বিতীয় বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে মাওলানা আজিজুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। তবে তাদের জানা মতে, বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে ভিডিওটি প্রকাশের পেছনের কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফল প্রকাশ করা হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
বান্দরবানের লামায় রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন ছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিখোঁজের ঘটনায় লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধারে অভিযান পরিচালনার এক পর্যায়ে গতকাল বুধবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানানো হয়, তারা সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। অপরদিকে, পরিবারের সদস্যদের দাবি, রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিল। চকরিয়া উপজেলার মানিকপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা জানান, রেশমি আক্তারসহ তিন কিশোরী তার বিদ্যালয়ে যায়নি। রেশমি অষ্টম শ্রেণিতে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। চলতি বছর সে লামার ইয়াংছা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। গত ১২ অক্টোবর রেশমির মামা পরিচয়ে এক ব্যক্তি বিদ্যালয়ে এসে তার বিষয়ে খোঁজখবর নিলে তিনি বিষয়টি জানতে পারেন। ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারা সর্বশেষ নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি। সোমবার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরটিভি/এমএ  
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। 
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আরও পড়ুন
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২