ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চিনির বিকল্প হিসাবে জনপ্রিয় হচ্ছে ‘মঙ্ক ফ্রুট’ সুইটনার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম
চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বাড়ছে মঙ্ক ফ্রুট মিষ্টিকারকের জনপ্রিয়তা । ছবি: সংগৃহীত

চিনি কমানোর দিকে এখন অনেকেরই আগ্রহ বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন ঠিক রাখা কিংবা সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের কথা ভেবে অনেকে চিনির বিকল্প খুঁজছেন। এমনই একটি বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে মঙ্ক ফ্রুট সুইটনার বা মিষ্টিকারক।

বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে এর চাহিদা বাড়ছে। গুড় বা মধুর তুলনায় এর গ্লাইসেমিক সূচক কম হওয়ায় অনেকে চিনির পরিবর্তে এটি বেছে নিচ্ছেন।

মঙ্ক ফ্রুট কী?

মঙ্ক ফ্রুট লুও হান গুও বা বুদ্ধ ফল নামেও পরিচিত। এটি ছোট ও গোলাকার একটি ফল, দেখতে অনেকটা কিউই ফলের মতো। ফলটি মূলত দক্ষিণ চীনে পাওয়া যায়। একসময় সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা এই ফল চাষ করতেন বলে এটি বুদ্ধ ফল নামে পরিচিতি পায়।

এই ফল থেকে তৈরি মিষ্টিকারকের মিষ্টি স্বাদের জন্য মূলত মোগ্রোসাইড নামের যৌগ দায়ী।

কেন এত জনপ্রিয়?

মঙ্ক ফ্রুটে থাকা মোগ্রোসাইডসহ বিভিন্ন যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এগুলো শরীরে ক্ষতিকর মুক্ত মৌলের প্রভাব মোকাবিলা করতে এবং প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।

এছাড়া মঙ্ক ফ্রুট মিষ্টিকারকে ক্যালরির পরিমাণ খুব কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি জনপ্রিয় হয়ে উঠছে। দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও এর কিছু উপকার থাকতে পারে।

চিনির তুলনায় কম গ্লাইসেমিক প্রভাবের কারণে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান এমন অনেকেই এটি বেছে নিচ্ছেন। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও যেকোনো মিষ্টিকারক ব্যবহারের আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

আরও পড়ুন

বাংলাদেশে কত দামে পাওয়া যায়?

বাংলাদেশে বিভিন্ন অনলাইন দোকানে মঙ্ক ফ্রুট মিষ্টিকারক পাওয়া যাচ্ছে। সাধারণত ২০০ গ্রাম মঙ্ক ফ্রুট প্রাকৃতিক মিষ্টিকারক বা চিনির বিকল্প গুঁড়ার দাম প্রায় ৪৫০ থেকে ১ হাজার টাকা।

তবে পণ্যের মান, মঙ্ক ফ্রুটের নির্যাসের পরিমাণ এবং প্রস্তুতকারকভেদে দামের পার্থক্য হতে পারে। খাঁটি নির্যাসের দাম সাধারণ মিশ্রণযুক্ত পণ্যের তুলনায় বেশি হতে পারে।

তাহলে কি চিনি পুরোপুরি বাদ?

মঙ্ক ফ্রুট চিনির বিকল্প হতে পারে, কিন্তু তাই বলে ইচ্ছেমতো মিষ্টি খাবার খাওয়া নিরাপদ—এমন নয়। খাবারের সামগ্রিক পুষ্টিমান, পরিমাণ এবং ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
চিনিতে লোকসান, মদে রেকর্ড মুনাফা কেরুর
৫১৯ কোটি টাকার চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার
সুগার ফ্রি মিষ্টি খেলে কী হয় জানেন?
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল