দুধকুমার নদী থেকে আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৭:০১ পিএম


দুধকুমার নদী থেকে আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদী থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী দুধকুমার নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ‍উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম ও ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন। এ সময় মোট ৫০টি জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার মিটার।

আরও পড়ুন

মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission