ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার প্রধান ফটকের সামনে 'সচেতন এলাকাবাসীর' ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এতে বক্তব্য দেন- সাদেকুল ইসলাম, নুর আলম সিদ্দিকী, সালমান ফারসী সরদার, বায়োজীদ বোস্তামী সরকার, মানিক সরকারসহ অনেকে।

বক্তারা বলেন, মাদরাসার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া স্থানীয় এলাকাবাসী ও প্রতিবাদী লোকজনকে দমিয়ে রাখতে তাদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেওয়া হয়েছে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানকে দ্রুত অপসারণের দাবি জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্ধনে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া বিভিন্ন ব্যক্তির ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে সাইবার হয়রানি চালাচ্ছে। ভুয়া পরিচয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো:

> এলাকাবাসী ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারীদের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

> রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদ থেকে অপসারণ করতে হবে।

> অনুমতি ছাড়া কারও নাম বা ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ খুলে অপপ্রচার ও হয়রানি বন্ধ করতে হবে।

এছাড়া বিভ্রান্তিমূলক ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
আরও পড়ুন
কুড়িগ্রামে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
মাদকাসক্ত ছেলের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাড়িছাড়া মা
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক