ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দেরহাটখোলা এলাকার স্লুইসগেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম মোল্লার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সুমাইয়া তার মায়ের সঙ্গে কলাগাছিয়া থেকে অটোরিকশাযোগে আমখোলায় নানাবাড়ি যাচ্ছিল। পথে চান্দেরহাটখোলা এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে পৌঁছালে তার ওড়না চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

খবর পেয়ে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) মো. আল হেলাল সিকদার ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

পরিবারের সদস্যরা জানান, আইনি প্রক্রিয়া শেষে সুমাইয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মাত্র ১০ বছর বয়সে সুমাইয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
মেয়েকে দংশন করেছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া)। আতঙ্কে সাপটিকে মেরে ফেলা বা পালিয়ে যাওয়ার বদলে সাপকে বুদ্ধি করে বোতলে বন্দী করে হাসপাতালে ছুটলেন বাবা।
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
আহত মোহাম্মদ জুবায়ের ইসলাম (২২) যশোর শহরের সেন্ট্রাল রোড এলাকার টিপুর ছেলে ও সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আওয়াল মিয়াকে (৫০) হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলানকে (৩২) আসামি করা হয়েছে। মোর্শেদা রওশন লাভলী অভিযোগ করেন, তার স্বামী সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসা করেন। ব্যবসা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে তার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। ২৮ সেপ্টেম্বর দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের ট্রালশেডের কাছে আওয়াল মিয়ার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে আওয়ালের পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তিনি বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মারামারির পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সঠিক বিচার হওয়া উচিত। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজায় কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আরটিভি/টিআর
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
আরও পড়ুন
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সবার অগোচরে পুকুরে ডুবে যায় ভাই-বোন, অতঃপর...
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু