ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চা বাগান থেকে বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
চা বাগান থেকে বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর উদ্ধার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার জেরিন চা বাগান এলাকা থেকে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সকালে জেরিন চা বাগানে যাওয়ার পথে রাস্তার পাশে আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান খোকন মাদ্রাজি ও সাগর কাহার নামে দুই চা-শ্রমিক। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি গুরুতর আহত হয়েছে।

পরে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন। তবে বিরল এ বন্যপ্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

আরও পড়ুন

খবর পেয়ে অনির্বাণ সেনগুপ্ত আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বর্তমানে প্রাণীটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, সকালে আহত লজ্জাবতী বানরটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে উদ্ধারকেন্দ্রে এর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আবরণযুক্ত (ইনসুলেটেড) বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য অনুরোধ করে আসছি। কিন্তু এখনো পুরো এলাকায় তা বাস্তবায়ন হয়নি। ফলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের আওতাধীন শ্রীমঙ্গলের বন্যপ্রাণীরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে লজ্জাবতী বানর নিয়ে তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, লজ্জাবতী বানর ‘বাংলা লজ্জাবতী বানর’ (Bengal Slow Loris) নামেও পরিচিত। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বনবিটসহ সিলেট ও চট্টগ্রামের ঘন গহীন বনে মূলত এদের বাস।

নিশাচর এই প্রাণীটি গাছের উঁচু ডালে উল্টো হয়ে ঝুলে থাকে এবং খুব ধীরে চলাচল করে। বানরের অন্যান্য প্রজাতির মতো এরা যত্রতত্র ঘোরাঘুরি না করে সব সময় নিজেকে আড়াল রাখতে পছন্দ করে। মূলত গাছের কচিপাতা, আঠা, ফলমূল, ছোট পোকামাকড় ও পাখির ডিম খেয়ে থাকে। মজার বিষয় হলো, খাওয়ার সময় এরা হাত ব্যবহার না করে সরাসরি মুখ দিয়ে খাবার গ্রহণ করে। বছরে একবার মাত্র একটি বাচ্চা জন্ম দেয় এই প্রাণীটি।

তিনি আরও বলেন, দেশের বনাঞ্চলে ঠিক কতটি লজ্জাবতী বানর রয়েছে, তার সঠিক কোনো হিসাব নেই। তবে বন উজাড় এবং খাদ্য ও আবাসস্থলের সংকটের কারণে সুন্দর এই প্রাণীটি বিলুপ্তির পথে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে ‘সংকটাপন্ন’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বন্যপ্রাণী আইন-১৯৭৪ ও বন্যপ্রাণী আইন-২০১২-এর তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। তাই এই প্রাণীটিকে হত্যা, শিকার করা বা কোনো ধরনের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান