
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় কুমরুল, কামারদহ, কায়েমকোলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া, আটঘরিয়াসহ আশপাশের এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। এতে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে




