ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
শীতের তীব্রতায় কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম। ছবি: আরটিভি

উত্তরের জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

ওপরদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তা-ঘাটসহ চারপাশ। গভির রাত থেকে সকাল পর্যন্ত বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। ফলে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশা আর শীত বাড়ায় কষ্ট বেড়েছে শিশু-বৃদ্ধসহ খেটে খাওয়া মানুষের।

দুই দিন থেকে এ জেলায় সন্ধ্যার পর হতে শীতের তীব্রতা বাড়তে থাকে। রাতভর প্রচুর ঠান্ডার সঙ্গে ঘনত্ব বাড়ে কুয়াশার। পরদিন সকাল ৯টা পর্যন্ত থাকে কুয়াশার আধিক্য।

শীত ও কুয়াশা বাড়ায় দূর্ভোগে পড়েছে দিনমজুর, রিক্সা-ভ্যান চালকসহ ছিন্নমূল মানুষেরা।

কুড়িগ্রাম সদর এলাকার রিক্সাচালক জলিল মিয়া জানান,খুব সকালে তারা রিক্সা নিয়ে বের হন। দুইদিন থেকে ঘন কুয়াশা আর ঠান্ডায় সকালে বের হতে কষ্ট হচ্ছে। শীতে হাত পা ঠান্ডা হয়ে আসে আর কুয়াশায় রিক্সা চালাতে ভীষণ বেগ পেতে হয়।

নাগেশ্বরী এলাকার কৃষি মুজুর মিরাজুল ইসলাম জানান, সকালে ধান কাটতে ক্ষেতে নেমেছি কিন্তু কুয়াশা আর ঠান্ডায় ধান কাটতে পারছি না।

এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। দিন দিন হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রুগির সংখ্যা।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পরযাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এখন দিন দিন তাপমাত্রা কমে জেলায় পুরোদমে শীত পড়বে। আজ (২৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ ভাগ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
আরও পড়ুন
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি