
সারাজীবন নীরবে-নিভৃতে জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য মানুষকে আলোকিত করেছেন তিনি। কোনো প্রচার বা প্রাপ্তির আশা না করেই তিলে তিলে গড়ে তুলেছেন বহু প্রজন্ম।
অবশেষে সব মায়া ত্যাগ করে নিভৃতেই না ফেরার দেশে পাড়ি জমালেন সেই মানুষ গড়ার কারিগর শফিকুল ইসলাম।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
শফিকুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার গড়ভাংগা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।
টানা ২৫ বছর সুনামের সঙ্গে জ্ঞানের আলো বিলিয়েছেন তিনি। পাঠদানে যেমন শিক্ষার্থীদের কাছে ছিলেন ভীষণ জনপ্রিয়, ব্যক্তিজীবনেও ছিলেন ঠিক ততটাই সহজ-সরল ও নরম প্রকৃতির।
তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক শফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
আরটিভি/এসএস




